মতিঝিলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১

আপডেট : ১৫ মে ২০১৯, ০২:০৩ এএম

রাজধানীর মতিঝিলে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন (৪০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সকাল ৮টার দিকে মতিঝিল জীবন বীমা করপোরেশনের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। শাহিন পরিবার নিয়ে পোস্তগোলা রাজাবাড়ি এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত