সিকৃবিতে সেমিনারে বক্তারা

পশু পালনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বিপজ্জনক

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:১৭ এএম

গবাদি পশু পালনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার বিপজ্জনক। এর মাত্রাতিরিক্ত ব্যবহারে প্রাণীদেহে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা পরবর্তী সময়ে প্রাণীর মাংসের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে। এটি মানবদেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট করে, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অ্যান্টিবায়োটিক বিষয়ক সেমিনারে গবেষকরা এ কথা বলেন। সিকৃবির প্যাথলজি বিভাগের আয়োজনে গতকাল বুধবার ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ড. মনিরা নূর। সেমিনারে গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন ডা. মুহাম্মদ আল মামুন ও ডা. নাহিদ আরজুমান বানু। এ নিয়ে গবেষণার ফলাফল ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক জটিলতা রোধ এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানে অবদান রাখবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন। সেমিনারে কুকুরের রোগ প্রতিরোধ উপযোগী ভ্যাকসিন উৎপাদন সহায়ক আরেকটি গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন ডা. বাসুদেব পাল। এসব গবেষণা তত্ত্বাবধানে আছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাছুদুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত