চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:১৭ এএম

চট্টগ্রামে পুলিশের সোর্স পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসা করে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল বুধবার জহিরুল ইসলাম (৪৫) নামে ওই ব্যক্তিকে শাহ আমানত সেতু এলাকার মীর ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।
ওসি দেশ রূপান্তরকে বলেন, ‘জহিরুল নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে নগরীতে ইয়াবা বিক্রি করতেন। তার কাছ থেকে ৫১০টি ইয়াবা উদ্ধার করা হয়।’  পুলিশ ধরতে গেলে তিনি অন্য সংস্থার সোর্স পরিচয় দিতেন। আবার অন্য সংস্থার কাছে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভ্রান্ত করতেন বলে জানান ওসি নেজাম।
গ্রেপ্তার জহিরুল বাঁশখালীর পশ্চিম চাম্বলের আমিন চৌধুরীর বাড়ির নুরুল ইসলাম ছেলে। তিনি বাকলিয়া এলাকার রাজাখালী বেড়িবাঁধের কলোনিতে ভাড়াবাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত