ধোঁয়া ওঠা চায়ে ক্যানসারের ঝুঁকি!

আপডেট : ১৬ মে ২০১৯, ০৭:৪৬ পিএম

ধোঁয়া ওঠা ‘অতিরিক্ত গরম’ চায়ে ক্যানসারের ঝুঁকি বাড়ে বলে নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসারে দীর্ঘ এক দশক ধরে চলা একটি গবেষণার ফলাফল থেকে এমন খবর দিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিকটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মানুষ অতিরিক্ত গরম যেমন ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো চা একটুও ঠান্ডা হওয়ার আগে পান করেন, তাদের ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এই গবেষণার সত্যতা মিলেছে। সংস্থাটি বলছে, ৬০-৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানীয় পান করলে ক্যানসার সম্পর্কিত রোগের ঝুঁকি বাড়ে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে চা একটু ঠান্ডা করে পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

৫০ হাজার মানুষের ওপর ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত