ছাত্রছাত্রীদের বাধ্যতামূলকভাবে কোচিং করানোর অভিযোগে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, রাজধানীর মানিকদী এলাকার ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে অভিযানের সময় ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। দুদক টিম সদস্যরা প্রধান শিক্ষক মো. আবদুল মালিকের উপস্থিতিতেই সবার বক্তব্য নেন। তারা জানতে পারেন, কোচিং করানোর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০-৯০০ টাকা আদায় করা হচ্ছে।
