রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০১৯, ০৪:০৬ এএম

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে বৈঠকে বলেন, এ সংকটের সমাধান না হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। আর উগ্রবাদী গোষ্ঠীও এই সংকটের সুযোগ নিতে পারে। চীন এ বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে গতকাল বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট তুলে ধরে চীনকে শক্ত ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। চীন এই সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করছে। বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে সন্তোষও প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত