ঠাকুরগাঁওয়ে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১৭ মে ২০১৯, ০২:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

ওই যুবকের নাম মোহাম্মদ হানিফ (৪০)। তিনি উপজেলার রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে।

স্থানীয় (আমজানখোর) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, শুক্রবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১-সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

তবে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, চোরাকারবারি করতে গিয়ে ওই যুবক বিএসএফের হাতে আটক হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত