বেনাপোলে ভারত থেকে অনুপ্রবেশকারী ১৪ জন আটক

আপডেট : ১৭ মে ২০১৯, ১১:১২ পিএম

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের বড়আচড়া সীমান্ত থেকে গতকাল শুক্রবার ভোরে পাঁচজন নারী ও নয়জন পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে অবৈধ পথে বেশ কিছু নারী-শিশু বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড়আচড়া সীমান্তে অভিযান চালিয়ে ১৪ নারী-পুরুষকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই শহরে বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। তাদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত