কুষ্টিয়ায় যুবকের ক্ষতবিক্ষত লাশ

আপডেট : ১৮ মে ২০১৯, ১১:৪৮ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের চিথলিয়া গ্রাম থেকে মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

মিজানুর রহমান গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সে পোড়াদহ এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, গত শুক্রবার গভীর রাতে কোনো একসময় দূর্বৃত্তরা মিজানুরকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা শেষে তার লাশ ফেলে যায়।

তবে কে বা কারা কী কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত