নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার সংযোগকেন্দ্র সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে।
দাবি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সান্তাহার জংশন ষ্টেশনের ৩ নম্বর প্লাটফরমে শনিবার দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অবস্থান কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচী চলাকালে কমিটির যুগ্ন আহবায়ক আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, নিসরুল হামিদ, সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক ও মেয়র ফিরোজ কামরুল হাসান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসময় বক্তব্য রাখেন।
অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সান্তাহার জংশন ষ্টেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসুচী দেওয়া হবে বলে জানান তারা।
উল্লেখ্য আগামী ২৬ মে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন চালু করবে রেল কর্তৃপক্ষ।
ট্রেনটি ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর যাত্রাবিরতীর পর ঢাকার কমলাপুর রেল ষ্টেশনের উদ্যেশ্যে ছেড়ে যাবে।
