মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নিহত ১

আপডেট : ১৯ মে ২০১৯, ০৩:১১ পিএম

মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুরবান আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে।

ঘটনাটি ঘটে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামে।  কুরবান আলী শিহিপুর (শেখটলা) গ্রামের মৃত তসির উদ্দীনের ছেলে।

ফালডাঙ্গী গ্রামের গাছের মালিক হাফিজুর রহমান বলেন, তার দুটি মেহগনি গাছ উপজেলার শিহিপুর  (শেখটলা) গ্রামের সুবাস চন্দ্র কিনে নেয়। ওই গাছে মৌচাক থাকার কারণে সুবাস গাছ কাটতে পারেনি। তাই গাছের মালিক হাফিজুর মৌচাক সরানোর জন্য কুরবান আলীকে ডেকে আনে।

মৌচাকটি কাটার জন্য কুরবান আলী গাছে উঠে। মৌচাকটি কাটার সময় সে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথেই  মারা যায় সে।

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান কুরবান আলী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত