ভাড়া নিয়ে থাকা যাবে মোদির সেই গুহায়, থাকছে অত্যাধুনিক সুবিধা

আপডেট : ১৯ মে ২০১৯, ০৫:৩২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেদারনাথের যে গুহায় ধ্যানে বসেছিলেন, সেটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। গুহাটির ওই কক্ষ একদিনের জন্য ভাড়া নিয়েও থাকা যাবে এখন থেকে।

হিন্দুস্তান টাইমস জানায়, অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ গুহাটিতে থাকতে পারবেন যে কেউ। একদিনের জন্য এর ভাড়া পড়বে ৯৯০ রুপি।

ধ্যানকে জনপ্রিয় করে তোলতে কেদারনাথে কিছু গুহা গড়ে তোলা হয়। মোদির নির্দেশনায় কেদারনাথে চলছে উন্নয়ন কাজ। মন্দিরের এক কিলোমিটার ওপরে এ গুহা তৈরি করা হয়েছে।

শুরুতে গুহার ভাড়া ৩ হাজার রুপি ছিল। মোদি ধ্যানে বসার পর সেটি কমিয়ে এখন আনা হয়েছে ৯৯০ রুপি। এর মধ্যে থাকছে টেলিফোন, জরুরী সংকেতের জন্য কলবেল সহ আধুনিক সুযোগ সুবিধা। থাকছে খাবার দাবার, পানি সরবরাহও।

গত শনিবার কেদারনাথে পুজা দিতে যান মোদি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা ধ্যান শেষে রোববার সকালে বেরিয়ে আসেন তিনি।

গুহাটিতে ছিল বিদ্যুৎ সংযোগ, ওয়াইফাই এবং টেলিফোনের ব্যবস্থাও। এ ছাড়া ওয়াশরুমসহ ছিল অন্যান্য সুযোগ-সুবিধাও। মূলত আরাম আয়েশেই ধ্যান সারেন মোদি।

রোববার লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট হচ্ছে বারাণসীতেও। এই আসন থেকেই প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত