শাহ আমানতে সোয়া ১১ কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট : ২০ মে ২০১৯, ১২:৪০ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস। গতকাল রবিবার বিকেল ৫টায় এ স্বর্ণ আটক করা হয়। ওই যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

স্বর্ণসহ আটক যাত্রীর নাম মো. শাহজাহান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে (আরএক্স-৭৮৭) তিনি বিকেল ৪টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নুর উদ্দিন মিলন দেশ রূপান্তরকে জানান, বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন কর্মকর্তারা শাহজাহানের শরীর তল্লাশিকালে তার ব্লেজারের ভেতর থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত