সাংবাদিকদের আইনমন্ত্রী

বিচারাধীন মামলার রিপোর্টিংয়ে বাধা নেই আপত্তি মতামতে

আপডেট : ২০ মে ২০১৯, ০১:১২ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, চলমান মামলা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট করতে বাধা নেই। তবে মামলা হয়েছে কিন্তু কার্যক্রম চলছে না সেটা নিয়ে মতামত দেওয়া যাবে না। গতকাল রবিবার সচিবালয়ে সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‘বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ নয়’Ñ সুপ্রিম কোর্টের এমন

নির্দেশনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের একটি বিষয় পরিষ্কার বলতে চাই, সাব-জুডিস (বিচারাধীন মামলা) কথাটার একটা অর্থ আছে। সাব-জুডিস বলতে আমি যেটা বুঝি সেটা আগে বলি, এরপর ওটা পরিষ্কার করি। সাব-জুডিস হচ্ছে, এমন মামলাÑ যেটা বিচারাধীন আছে, কিন্তু বিচার কার্যক্রম চলছে না। মামলা যেটা বিচারাধীন আছে, কিন্তু বিচার কার্যক্রম চলছে না এমন মামলার ব্যাপারে মতামত দেওয়ার বিষয়টিই বলেছে সুপ্রিম কোর্ট। তারা বলেছেন, এই ব্যাপারে মতামত না দিতে।’

তিনি আরও বলেন, ‘উনারা (সুপ্রিম কোর্টের বিচারপতি) আমাদের ডিরেক্টলি বলেননি। আমি উনাদের কথা থেকে এটা বুঝেছি।’

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এভাবে বলা নেইÑ এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘উনাদের ওখানে তো আনিসুল হক নামে কোনো ল’ইয়ার ছিল না।’ এ কথা বলার পর খানিক হেসে তিনি আরও বলেন, ‘কিন্তু মর্মার্থ হলো এটাই। আমি যা বললাম। আপনারা যদি মনে করেন এটার ব্যাপারে আপিল বিভাগের সুস্পষ্ট মতামত চান, আপিল বিভাগকে জিজ্ঞাসা করুন। আমার মনে হয়, আমি যা বললাম উনারা তাই বলবেন। কারণ উনারা কোর্টে যে কথা বলেছেন, সেই কথা যেটা আমার কানে এসেছে সেই কথায় আমি এইটুকুই বুঝেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত