খেতে চাইলাম দুধ, হয়ে গেল ছানা: মোস্তাফা জব্বার

আপডেট : ২০ মে ২০১৯, ০৯:৫০ পিএম

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার রাত ১২টার দিকে মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ স্ট্যাটাস দেন।

স্ট্যটাসে মন্ত্রী লেখেন, ‘খেতে চাইলাম দুধ হয়ে গেল ছানা। সময়টাই বিবর্তণের।’ 

এ স্ট্যাটাসের সঙ্গে মোস্তাফা জব্বার একটি বাটিতে ছানার ছবিও জুড়ে দিয়েছেন।

মন্ত্রীর এ স্ট্যাটাসটিকে অনেকে রহস্যজনক বলেও মন্তব্য করেছেন।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ পড়েন।

তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এখন থেকে।

তার স্ট্যাটাস ওই বিষয়কে ইঙ্গিত করে দেওয়া কিনা এমন মন্তব্যের জবাবে অবশ্য মোস্তাফা জব্বার লেখেন,, 'কেন? দুধ এমনিতেই ছানা হয়না?'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত