নোয়াখালী সদরে জেহান পেলেন নৌকা প্রতীক

আপডেট : ২০ মে ২০১৯, ১১:১১ পিএম

নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামছু উদ্দিন জেহান।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম জানান, তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামছু উদ্দিন জেহানের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হয়। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড শামছু উদ্দিন জেহানকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

তিনি বলেন, এখানে কোনো মতদ্বৈধতা নেই। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শামছু উদ্দিন জেহান ও দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করবে।

গত রবিবার রাত ১০টায় জেহানের মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তার কর্মী-সমর্থকরা নোয়াখালী শহরে শতাধিক হোন্ডা নিয়ে নৌকার পক্ষে শো-ডাউন করেন।এদিকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত