পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি

আপডেট : ২০ মে ২০১৯, ১১:১৬ পিএম

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের দিন থেকে জয়পুরহাট রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাটের নাগরিক সমাজ। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা নাগরিক সমাজের আহ্বায়ক আব্দুল হাকিম ম-লের সভাপতিত্বে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু, সাবেক পৌর কাউন্সিলর গোলজার হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আমেজ উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শ্যামল কুমারসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা আগামী ২৫ মে উদ্বোধনের দিন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট জেলা শহরের রেলস্টেশনে যাত্রাবিরতি না দেওয়া হলে জয়পুরহাটের নাগরিক সমাজ বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বগুড়ার আদমদীঘির শান্তাহার জংশন স্টেশনে গতকাল সোমবার সব ধরনের ট্রেন আটকে অবরোধ করেছেন এলাকাবাসী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত