যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৯, ০২:৪৪ এএম

কারাবন্দি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ইসমাইল হোসেনের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ইসমাইলের লাশ মর্গে রাখা হয়েছে। কারারক্ষী রবিউল ইসলাম জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালেকাবাদ গ্রামের ইসমাইল দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্র্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টা ৪৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত মার্চে ইসমাইলসহ আটজনের বিরুদ্ধে বিভিন্ন নথি ও প্রমাণসহ ১৮১ পৃষ্ঠার তিন খণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত