আটক চিত্রা হরিণটিকে থানায় হস্তান্তর

আপডেট : ২১ মে ২০১৯, ০৪:১৬ পিএম

ফেনীর সোনাগাজীতে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে সোনাগাজীর উত্তর চরছান্দিয়া ইউনিয়নে আটক হরিণটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন হরিণ আটকের খবর নিশ্চিত করে বলেন, স্থানীয়রা একটি চিত্রা হরিণকে আটক করেন। পরে হরিণটিকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করি। হরিণটির ওজন ৭০ কেজি হবে।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, হরিণটি ফেনী বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত