হাসফাঁস করা গরম থেকে মুক্তি পেতে অভিনব পন্থা খুঁজে বের করেছেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা৷
যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহ গরম থেকে রেহাই পেতে গোবরের প্রলেপে মুড়ে ফেলেছেন নিজের গাড়ি।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে এক যুবক।
আর সেই ছবিতে দেখা যায় গোবরের প্রলেপে ঢাকা একটি বিশাল বহুল গাড়ি। নিজের পোস্টে রূপেশ লিখেছেন, “গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার।”
জানা গেছে, আহমেদাবাদের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি।
গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি মাটির বাড়িতেই এখনো প্রতিদিন গোবরের প্রলেপ দেওয়া হয়।
কারণ, গরমকালে গোবরের প্রলেপ ঠান্ডা রাখে ঘর। একইভাবে শীতের সময়ে ঘর গরম রাখে গোবর। পাশপাশি, এটি মশা নিরোধক হিসেবেও কাজ করে।
সবমিলিয়ে গোবরের একাধিক উপকারিতা আবারও প্রমাণিত।
ইতিমধ্যেই ভারতীয় রাজনীতির ময়দানে নেমে অসুস্থতা থেকে মুক্তি পেতে গো-মূত্র ও গোবরের উপকারিতার কথা বলেছেন অনেকেই। এবার প্রকাশ্যে এল গোবরের আরো এক উপকারিতা।
