সৌদির অস্ত্র গুদামে হুতিদের হামলা

আপডেট : ২১ মে ২০১৯, ১০:১৫ পিএম

সৌদি আরবের নাজরান প্রদেশের বিমানবন্দরে একটি অস্ত্র গুদামে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। গতকাল মঙ্গলবার তারা এ কথা জানালেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু উল্লেখ করেনি বলে জানিয়েছে আলজাজিরা।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আল মাসিরাহ টেলিভিশন জানায়, হুতি বিদ্রোহীরা সৌদি আরবের নাজরান বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে, হামলার পর গুদামটিতে আগুন ধরে যায়। গত সোমবার হুতিরা মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে সৌদি গণমাধ্যম জানিয়েছিল। যদিও হুতিরা তা অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্র পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা চলার মধ্যেই ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবে পরপর কয়েকটি ড্রোন হামলা চালাল। গত মঙ্গলবার সৌদি আরবে আরামকো তেল কোম্পানির দুটি অয়েল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা হয়। হুতিগোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত