মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ আহত

আপডেট : ২২ মে ২০১৯, ১২:০২ এএম

দিনাজপুরের হিলিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। এতে এক নারী পুলিশসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত সোমবার বিকেলে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় জনৈক শিউলি বেগমের বাড়িতে ইয়াবা ও হেরোইন কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শিউলি আকতারের গেলে টের পেয়ে সে গেট বন্ধ করে দেয়। এ সময় মাদক কারবারিরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মাদক কারবারিরা নারী পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে। এছাড়া পুলিশের গাড়ির ড্রাইভার মিজানুরকে রড দিয়ে পায়ে আঘাত করলে তিনি জখম হন। এরই মধ্যে বাড়িতে অবস্থানরত মাদক কারবারি শিউলি আকতার, মনিষাসহ অন্য মাদক কারবারিরা তাদের কাছে থাকা মাদক নিয়ে পালিয়ে যায়। বিষয়টি থানায় অবহিত করলে বাড়তি পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত ১০ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত