এইডসে আক্রান্ত শত শত পাকিস্তানি শিশু

আপডেট : ২২ মে ২০১৯, ০৮:২৯ এএম

পাকিস্তানে শত শত শিশুর শরীরে এইচআইভি এইডস ধরা পড়েছে। বিবিসি জানিয়েছে, গত ২৪শে এপ্রিলের মধ্যে ১৫টি শিশু এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে।

শিশুদের শরীরে এইডস ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সিন্ধু প্রদেশের অভিভাবকেরা হাসপাতালে ভিড় জমালে গত মাসে ৬০৭ জনের বেশি মানুষের এইচআইভি সংক্রমণ নির্ণয় করা হয়েছে, যাদের মধ্যে ৭৫ শতাংশ শিশু!

সিন্ধু এইডস নিয়ন্ত্রণ কর্মসূচি বা এসএসিপির চিকিৎসক আসাদ মেমন বলেন, ‘আমি মনে করি এই ভাইরাস (এইডস) অতি ঝুঁকিপূর্ণ গ্রুপের সদস্যদের (তৃতীয় লিঙ্গ এবং নারী যৌনকর্মী) দ্বারা পরিবাহিত হয়েছে এবং পরে স্থানীয় হাতুড়ে ডাক্তারদের অসতর্কতার কারণে তা অন্যান্য রোগীদের মধ্যে সংক্রমণ ঘটিয়েছে।’

হাতুড়ে ডাক্তার বলতে যারা কোনো ধরনের যোগ্যতা ছাড়াই চিকিৎসা কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে বোঝান তিনি। পাকিস্তানের মতো দেশে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম এলাকার অনেক মানুষ প্রায়ই দক্ষ চিকিৎসকের কাছে না গিয়ে এই ধরনের ডাক্তারের কাছে চিকিৎসার জন্য ছুটে যান।

স্থানীয় শিশু বিশেষজ্ঞ ডক্টর মুজফফর ঘাংগ্রুকে ইতিমধ্যে সিরিঞ্জের মাধ্যমে এইডস ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পাকিস্তানে সবচেয়ে বেশি এই্চআইভি সংক্রমণের শিকার এলাকা সিন্ধু প্রদেশের কর্মকর্তারা এই প্রাদুর্ভাবের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত