আল-রাজ্জাক ও বাবুর্চি রেস্টুরেন্টকে জরিমানা

আপডেট : ২৩ মে ২০১৯, ১২:৪৩ এএম

রাজধানী ঢাকার বংশালের আল-রাজ্জাক রেস্টুরেন্ট ও ধানমন্ডির বাবুর্চি রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বংশালের নর্থ সাউথ রোডের আল রাজ্জাক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করে ।

এছাড়া পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ধানমন্ডি’র বাবুর্চি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে ।

ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত