চট্টগ্রামে পুলিশের ফোন চুরি, যুবক গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০১৯, ০১:০৪ এএম

চট্টগ্রাম আদালতের পুলিশ ব্যারাক থেকে চারটি মোবাইল ফোন চুরির ঘটনায় শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মঙ্গলবার ভোরে আদালত ভবনের নিচতলার পুলিশ ব্যারাক থেকে চার পুলিশ সদস্যের চারটি ফোনসেট খোয়া যায়। এ ঘটনায় কনস্টেবল লিটন কান্তি দাশ থানায় মামলা করেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িত শহীদকে শনাক্ত ও গ্রেপ্তার করে। এরপর শহীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন আদালত ভবনের আউটরোডের পানির হাউসের পাশে তার বাসা থেকে চুরি যাওয়া ৪ টির ফোনের মধ্যে ৪টি উদ্ধার করা হয়। শহীদ বাঁশখালীর কাটুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে বলে জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত