সাভারে পুলিশের বিশেষ যৌথ অভিযানে গতকাল নারীসহ ‘ছিনতাইকারী’ চক্রের ৯ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানাপুলিশ।
ডিবি পুলিশের কাছে আটক ব্যক্তিরা হলেন : মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মো. আক্কাস (৩৮), সুমন (২৭), সিংগাইর উপজেলার রেশমা (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীপাড়া গ্রামের নাজমুল (২০), মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের স্বর্ণগ্রামের রায়হান (২২) ও সাভারের ফুলাবাড়িয়া এলাকার আলিম হাওলাদার (২৪)। তবে সাভার মডেল থানাপুলিশের কাছে আটক অন্য তিন ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঈদ সামনে রেখে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বন্ধে পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ ছিনতাইকারীকে আটক করা হয়।
