মাদক কারবারি গুলিবিদ্ধ, ইয়াবা অস্ত্র উদ্ধার

আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৫৫ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক উদ্ধার অভিযানের সময় শামীম সরদার নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। আটক ওই মাদক কারবারিকে সঙ্গে নিয়ে গত বুধবার রাতে মাদক উদ্ধার অভিযানে নামে পুলিশ। এ সময় অন্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনায় শামীম গুলিবিদ্ধ হন।

সুন্দরগঞ্জ থানার ওসি এস এম আবদুস সোবহান দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে মাদক কারবারি শামীমকে শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ৩টার দিকে উপজেলার ছাপরহাটী গ্রামে শামীমকে সঙ্গে নিয়ে মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালালে শামীমের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় শামীমের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ শামীমকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি বড় রামদা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত