শরীয়তপুরে ৫২ শিক্ষার্থী পেল সাইকেল

আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৫৫ এএম

শরীয়তপুর সদর উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া দুস্থ ৫২ জন নারীর হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমানের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল রাজস্ব তহবিল থেকে এসব সাইকেল ও সেলাইমেশিন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত