কলাপাড়ায় সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১০

আপডেট : ২৫ মে ২০১৯, ১২:১৩ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক তিনটি সংঘর্ষে স্কুলছাত্রী, ইউপি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার তিনটি ঘটনা ঘটেছে ।  

উপজেলার টিয়াখালী গ্রামে মিথ্যা অপবাদ রটানোকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে হামলায় মা-ছেলে ও দাদিকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় মা নুরুননাহার (৩৫), ছেলে হাসন (১৫) ও দাদি শাহানার বেগমকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের একটি বাজারে টোলের টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নূর মোহাম্মদ প্যাদা (৬০), ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক প্যাদা (৭০), ইউপি সদস্য খোকন প্যাদা (৪৫), মজনু প্যাদা (২৫), গোলাম মোস্তফাকে (৭৫) গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ছোট বালিয়াতলী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মজিবর রহমান জোমেদ্দার (৫২) ও তার দশম শ্রেণিপড়–য়া মেয়ে জুঁইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এসব ঘটনায় এখনো কেউ  অভিযোগ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত