রায়পুরায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০১৯, ০৭:৫৬ পিএম

নরসিংদীর রায়পুরা থেকে প্রবাসীর স্ত্রী হ্যাপী বেগমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দুই সন্তানের জননী হ্যাপী বেগম মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, গোপীনাথপুর গ্রামে নিজ বসত ঘরে প্রবাসীর স্ত্রী হ্যাপী বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ওসি (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক দ্বন্দ্ব বা  পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত