ভালুকায় বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৬ মে ২০১৯, ১১:৫৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা এক্সপেরিয়েন্স মিলের হেরিফ্যাশনের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল রবিবার তারা মিলের গেটের সামনের সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে ২৭ মে’র (আজ সোমবার) মধ্যে বেতন-বোনাস পরিশোধ করা হবে এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকরা জানান, মিলে সুইং, ফিনিশিং, কাটিং, ড্রাইং ও ওয়াশ সেকশনে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ তাদের বেতন না দিয়ে কাজ করাচ্ছে। গত সপ্তাহ থেকে কর্র্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও তারা বেতন-বোনাস আদায় করতে পারেননি। গতকাল বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। না পেয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। মিলের জি এম সেলিম রেজা জানান, আজ শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। 

ভালুকা মডেল থানার ওসি মাইনউদ্দিন জানান, মিল কর্র্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আজ বিকেলের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করবে। এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত