নরসিংদীর সাবেক এমপি সিরাজকে দুদকে তলব

আপডেট : ২৭ মে ২০১৯, ০২:০৪ এএম

নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে তলব করেছে দুর্নীতি তমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে তলব করা হয়েছে।

রবিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয়। 

আগামী ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামকে কমিশনে আয়কর বিবরণী, স্থাবর অস্থাবর সম্পদের বিবরণ ও তার স্ত্রীসহ পোষ্যদের সম্পদ বিবরণ নিয়ে হাজির হতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত