তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, সৎ বাবাসহ আটক ৫

আপডেট : ২৭ মে ২০১৯, ০৫:২৬ পিএম

আশুলিয়ায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় ওই তরুণীর সৎ বাবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

সোমবার ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার, রংপুর জেলার কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন শেখ, বরিশাল জেলার কোতোয়ালি থানার হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব। এছাড়া আটক ভুক্তভোগী ওই তরুণীর সৎ বাবা তাইজুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার পশ্চিম খামার দশেলী গ্রামে।

ভুক্তভোগীর স্বামী জানান, গত দুইদিন আগে স্ত্রীকে আশুলিয়ার কাঠগড়ায় সৎ শ্বশুর তাইজুল ইসলামের বাসায় রেখে আমি তিন দিনের জন্য নারায়ণগঞ্জে কাজে যাই। গতকাল এ ঘটনার খবর পেয়ে আমি কাজ ফেলে ছুটে আসি। আমি দোষীদের কঠিন শাস্তি চাই।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গতকাল দুপুরে খালার অসুস্থতার কথা বলে তরুণীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবোর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে ৪ বখাটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাঠগড়া ও জিরাবো এলাকা থেকে অভিযুক্তদের আটক করে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত