মেয়েদের যেসব জিনিস ছেলেরা খুঁটিয়ে দেখে

আপডেট : ২৮ মে ২০১৯, ১২:০০ এএম

ছেলেরা লুকিয়ে লুকিয়ে মেয়েদের অনেক কিছু লক্ষ করে। অনেক মেয়েই হয়তো সেগুলো জানেন না।

পোশাক : কেমন পোশাক পরছেন আর কোন রঙের পোশাক পরছেন এ বিষয়টি ছেলেরা লক্ষ করে। ধরুন আপনি ভাইয়ের সঙ্গে বেরোলে এক ধরনের পোশাক পরবেন, বয়ফ্রেন্ডের সঙ্গে এক ধরনের পরবেন, বরের সঙ্গে অন্যরকম। তাই আপনার পোশাকের ধরন দেখেই ছেলেরা সহজে অনুমান করতে পারে আপনি কী চাইছেন। আপনার মানসিকতাও অনেকটা ফুটে উঠে এই পোশাকে।

মোবাইলের স্ক্রিন : বাসে, রেলে, রেস্টুরেন্ট কিংবা আরও অনেক জায়গায় একটু খেয়াল করলেই দেখবেন মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে ছেলেরা। মানে আপনি কী টেক্সট করছেন, কাকে করছেন, কী লিখছেন।

খাবার : প্রথম দিন ডেটে গিয়েই কোনো মেয়ে যদি সালাদ বা অয়েল ফ্রি খাবার পছন্দ করেন, তাহলে ছেলে বুঝে নেয় কপালে ভবিষ্যতে দুঃখ আছে। আর যদি মন ভরে বার্গার, চিপস, কোল্ড ড্রিংকস খায়, তাহলে ছেলেরা খুশি হয়ে যায়।

সেলফি আর লিপস্টিক : যে মেয়ে ঘনঘন সেলফি তোলে আর একটু পরপর নিজের লিপস্টিক ঠিক আছে কি না খেয়াল করে, তাহলে ছেলেরা ধারণা করে এই মেয়ে নির্ঘাত ফ্লার্টিংয়ে ওস্তাদ। তাই সাবধান হন সেলফি আর লিপস্টিক থেকে।

আচরণ : আপনার আচরণ কেমন সেটা দিয়েও কিন্তু ব্যক্তিত্ব প্রকাশ পায়।

তাই আচরণে সাবধান হওয়া জরুরি। আচরণ দেখে যাতে কেউ নেতিবাচক ধারণা না করতে পারে, সেদিকে খেয়াল রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত