গত বছর থেকে বলিউডে বিয়ের ধুম পড়েছে, তা এখনো চলছে। আনুশকা শর্মা-বিরাট কোহলি, সোনাম কাপুর-আনন্দ আহুজা, দীপিকা পাড়–কোন-রনবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ের পর এবার সে তালিকায় যোগ হতে চলেছে বরুণ ধাওয়ানের নাম। বলিউডের হার্টথ্রব বরুণ তার অনেক নারীভক্তের স্বপ্নভঙ্গ করে দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন। যদিও অনেকদিন ধরেই তাদের বিয়ে নিয়ে কানাঘুষা চলছিল। ধারণা করা হচ্ছে, নাতাশা ও বরুণের বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে গেছে। আসছে ডিসেম্বরেই চার হাত এক হবে দুজনের। বরুণ-নাতাশার ইচ্ছে, গোয়াতে হোক তাদের বিয়ের আসর। সবার মতো বরুণ-নাতাশাও তাদের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চান। তাই বিয়েতে থাকবে নানা চমক। ডি-ডে’তে থাকবে দুই পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন এবং বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা। পরে মুম্বাইতে বড় ধরনের পার্টি হবে।
×
