সুধারামে ভাইয়ের হাতে ভাই খুন নেপথ্যে ‘পরকীয়া’

আপডেট : ২৮ মে ২০১৯, ১১:৩৩ পিএম

নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গত সোমবার বেলা ৩টার দিকে থানাধীন পশ্চিম মাইজদী কলিম উদ্দিন হাজিবাড়ির বড় ভাই মাহে আলম (৪৫) ও ছোট ভাই নিজাম উদ্দিন (৩০)-এর মধ্যে পারিবারিক কলহ বাধে। এক পর্যায়ে ছোট ভাই নিজাম উদ্দিন উত্তেজিত হয়ে বড় ভাইকে দা দিয়ে গায়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে ফেনীর মহিপাল এলাকায় আলম (৪৫) মারা যান। তাকে নোয়াখালী ফিরিয়ে আনলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল ও ময়নাতদন্ত করার পর গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়।

নিহতের আত্মীয় কবির হোসেন জানান, মাহে আলমের ছেলে রহিমের সঙ্গে ছোট ভাই নিজাম উদ্দিনের স্ত্রীর (২১) পরকীয়ার সম্পর্কের জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নিজাম উদ্দিন বড় ভাই মাহে আলমকে কুপিয়ে জখম করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত