১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:০৮ এএম

লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রির অপরাধে বিক্রমপুর মিষ্টান্ন ভা-ারসহ ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।

রাজধানীর পূর্ব বাসাবো এলাকার ঢাকা মসলা ঘর, মালিবাগ বাজারের খালেক রাইস এজেন্সী, কেরানীগঞ্জের রওজা পিওর ফুডস, কলাবাগান এলাকার ওয়ানস্টপ সুপার শপ ও বিক্রমপুর মিষ্টান্ন ভা-ারের বিরুদ্ধে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিক্রির অপরাধে মামলা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় যাত্রাবাড়ীর চাই পাই চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার ও প্রিয়জন মিনি চাইনিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোহাম্মদপুর এলাকায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনার করায় রাইসা ভ্যারাইটিজ স্টোর, আল্লাহ রাখা জেনারেল স্টোর, নিউ বিসমিল্লাহ জেনারেল স্টোর, মনির জেনারেল স্টোর ও  ইয়াছমিন ভ্যারাইটি স্টোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করায় খুলনার নিরালা প্রান্তিকা এলাকার ইলোরা ড্রিংকিং ওয়াটার, বাঘমারার সেতু আইসবার ফ্যাক্টরি ও রুচি আইসবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত