আরও তিন বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকবেন ইহসানুল করিম

আপডেট : ২৯ মে ২০১৯, ০২:৩৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে থাকা  ইহসানুলের চুক্তির মেয়াদ আগামী ১৮ জুন থেকে তিন বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে।

২০১৫ সালের ১৫ জুন ইহসানুলকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত