দম্পতির হোটেল কক্ষের ফ্যানে গোপন ক্যামেরা!

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:০৯ পিএম

রুম ভাড়া নেওয়ার পর সবকিছু ঠিকই মনে হয়েছিল। বিপত্তি বাধে রাতে বেডে যাওয়ার পর। স্বামী উপরে তাকাতেই ফ্যানের সঙ্গে গোপন ক্যামেরা দেখে শিউরে ওঠেন। ন্যক্কারজনক এই ঘটনাটি ভারতের উত্তরাখণ্ডের তেহরি জেলার।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই হোটেলের মালিককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই দম্পতি তাদের রুমের সিলিং ফ্যানে ক্যামেরা দেখে চুপ থাকেন। সকাল হলে সোজা থানায় গিয়ে পুলিশ ডেকে আনেন।

মালিকের বিরুদ্ধে প্রাইভেসি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তার মোবাইল এবং ল্যাপটপ জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত