আজ শুরু লঞ্চের স্পেশাল সার্ভিস

আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:০৮ এএম

ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিআইডব্লিউটিসি ও লঞ্চ মালিক সমিতি যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। দুই সংস্থার কর্মকর্তারা জানান, এবার ঈদে বিশেষ সেবা দেওয়ার জন্য ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ৫২ থেকে ৫৫টি লঞ্চ যুক্ত হবে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, বরিশাল-ঢাকা নৌপথে বর্তমানে ২৪টি বেসরকারি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে সূচি অনুযায়ী প্রতিদিন ঢাকা ও বরিশাল থেকে ৮-১০টি করে লঞ্চে যাত্রীসেবা দেওয়া হচ্ছে। ঈদে রোটেশন পদ্ধতি তুলে নিয়ে প্রতিদিনই এসব লঞ্চ দুটি করে ট্রিপ দেবে। এ ছাড়া বিশেষ যাত্রীসেবায় থাকবে বিআইডব্লিউটিসির আরও পাঁচটি স্টিমার। ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবীর দেশ রূপান্তরকে বলেন, ‘যেসব লঞ্চ ঈদে সার্ভিস দিবে সে সবে যাত্রী নিরাপত্তায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি কোনো ধরনের সমস্যা ছাড়াই এবারের ঈদযাত্রা সম্পন্ন করতে পারব।’ এই কমকর্তা জানান, ঈদে যাত্রীদের বিশেষ সুবিধা দিতে প্রতিদিন ১৭০ থেকে ১৭৫টি লঞ্চ চলাচল করবে। তবে আজ থেকে শুরু হওয়া স্পেশাল সার্ভিসের প্রথম দিন ১২০ থেকে ১২৫টি লঞ্চ ছেড়ে যাবে। যাত্রীদের চাপ থাকলে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত