ভারতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে দ্বীতিয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদী।
মোদীর সঙ্গে শপথ নেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫৭ মন্ত্রী। তার মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নয় জন ও প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথগ্রহণ করেন।
এরপর শুক্রবার মন্ত্রণালয় বণ্টন করেন নরেন্দ্র মোদি।
৫৭ মন্ত্রীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাঙালি হিসেবে আছেন দুজন।
তারা হলেন, বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।
মোদির প্রথমবারের মন্ত্রিসভার এবারও প্রতিমন্ত্রী পদ পেয়েছেন বাবুল। অন্যদিকে বাংলা থেকে সাংসদ ও মন্ত্রী হিসেবে নতুন মুখ দেবশ্রী চৌধুরীও প্রতিমন্ত্রী হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন দেবশ্রী চৌধুরী।
