ভারতে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী।
দেশটির রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীদের কটাক্ষ করলেন যোগগুরু রামদেব।
তাকে বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আর্থিক এবং সাংস্কৃতিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করবে।
তিনি বলেন, আজ যারা যারা শপথ নিলেন তাদের মধ্যে রয়েছেন অমিত শাহ, পীযূষ গোয়েল থেকে শুরু করে নীতিন গডকরির মতো মানুষ। আমি আশা করি কঠোর পরিশ্রম করে তারা মানুষের চাহিদা পূরণ করতে পারবেন।
সংবাদ সংস্থাকে এএনআইকে রাহুল গান্ধি ও মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে রামদেব আরো বলেন, আমি বিশ্বাস করি চাপ কাটাতে আগামী ১০ থেকে ১৫ বছর বিরোধীদের 'কপালভাতি' করা উচিত। 'অনুলোম- বিলোম'ও করতে হবে তাদের।
'তাহলেই তারা চাপ মুক্ত হবে'।
উল্লেখ্য, 'কপালভাতি', 'অনুলোম', 'বিলোম'- যোগসাধনা প্রাণায়ামের বিভিন্ন পদ্ধতি।
