সপ্তাহ ধরে নিখোঁজ নওগাঁর এই কিশোর

আপডেট : ০১ জুন ২০১৯, ০২:২৩ পিএম

নওগাঁর আত্রাইয়ে এমরান আলী (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার কোনো সন্ধান পায়নি।

এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ এমরান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার ফর্সা বর্ণ গায়ের রং, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন প্রায় ৫০ কেজি।

এ ব্যাপারে নিখোঁজ এমরান আলীর মা রিনা বিবি গত ২৭ মে আত্রাই থানায় জিডি করেন। যার নং-১৩২। আদরের ছেলেকে এক সপ্তাহ ধরে তাদের কাছে না পেয়ে বাবা-মা ও আত্মীয়-স্বজন নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে পাগলপ্রায়। যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে খোঁজ দেওয়ার আকুল আবেদন জানিয়েছে তার অভিভাবকেরা।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ এমরান আলীর সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। আশা করছি তার সন্ধান মেলাতে আমরা সক্ষম হব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত