লক্ষ্মীপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:১২ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে কাজলী (৩৫) নামে এক নারীর দেহে লুকানো এক হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার চর লরেন্স গ্রামের তুলিতলি এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটক কাজলী কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের হোডাগো বাড়ির সোহেল হোসেনের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজলী নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত