বিজেপির সঙ্গে প্রতিদিন লড়াই করব : রাহুল

আপডেট : ০২ জুন ২০১৯, ০২:১২ এএম

বিজেপির সঙ্গে প্রতিদিন লড়াই করব বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সভাপতি রাহুল গান্ধী এ কথা বলেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বৈঠকে রাহুল বলেন, ‘দলের ঘুরে দাঁড়ানোর প্রয়োজন আছে। আর সেটা করার সুযোগও আছে কংগ্রেসের।’ এমনিতেই কংগ্রেসের ভোট বিপর্যয়ের দায় কাঁধে নিয়ে পদত্যাগ করার কথা ভাবছেন সভাপতি রাহুল গান্ধী।

তিনি আগেই জানিয়েছেন, বিজেপির সঙ্গে তার লড়াই মতাদর্শের। আর সেটা তিনি চালিয়ে যাবেন। তার মনে হয় দল পরিচালনার ভার না থাকলে সেই লড়াইটা তার পক্ষে সহজ হবে। তিনি বলেন, কংগ্রেসের সবার মনে রাখা উচিত তারা কারা? তাদের মনে রাখতে হবে তারা প্রতিটি ভারতীয়র জন্য লড়াই করছেন। সেটা মাথায় রেখেই চলা উচিত।

ঠিক এক সপ্তাহ আগে কংগ্রেস আরও একটি বৈঠক করেছিল। দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি সেদিন নির্বাচনে তাদের পরাজয়ের বিষয়ে আলোচনা করতে বসেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত