ঈদে খোলা থাকবে ইউনিভার্সেল মেডিকেল

আপডেট : ০২ জুন ২০১৯, ০২:৫৪ এএম

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে প্রতিবারের মতো রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ খোলা থাকবে। সড়ক দুর্ঘটনা, হেড ইনজুরি, হার্ট অ্যাটাক, হার্ট ফেইল্যুর, রেসপাইরেটরি ফেইল্যুর (তীব্র শ্বাসকষ্ট), অপারেশন-পরবর্তী জটিলতা, সিজার-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণজনিত জটিলতা, জরুরি ডায়ালাইসিস, অপরিপক্ব শিশুর সর্বাধুনিক ব্যবস্থাপনাসহ সব জটিল ও মুমূর্ষু রোগীর তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের সিসিআই, সিআইসিইউ, আইসিইউসহ আন্তঃবিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে। শুধু বহির্বিভাগ তিন দিন বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকবে জরুরি বিভাগ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত