কাদের জনগণের সঙ্গে রসিকতা করছেন : রিজভী

আপডেট : ০২ জুন ২০১৯, ০৩:০৬ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। ঢাকার অদূরে গাজীপুর যেতে সময় লাগছে চার থেকে পাঁচ ঘণ্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরও নাজুক। এরই মধ্যে এবারের ঈদযাত্রায় ভোগান্তি হবে না বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনগণের সঙ্গে ‘চরম রসিকতা’ করছেন। গতকাল শনিবার ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত শুক্রবার ঈদযাত্রা শুরুর দিনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। সকালের ট্রেন বিকেলেও পাওয়া যায়নি। রেলমন্ত্রী এ জন্য জাতির কাছে দুঃখও প্রকাশ করেছেন। এবারের ঈদযাত্রায় বাস ও লঞ্চযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত