টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

আপডেট : ০২ জুন ২০১৯, ০৪:২১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী খাল এলাকায় গতকাল শনিবার ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই মাদক কারবারি নিহত হয়েছে বলে দাবি করছে বিজিবি। নিহতরা হলো উপজেলার রঙিখালী জাদিমুরা ব্রিটিশপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সোলতান আহমদের ছেলে আবদুল গফুর (৪০) ও কেরুনতলী এলাকার মৃত শরিফের ছেলে মো. সাদেক (২৩)।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে কায়ুকখালী খাল দিয়ে ইয়াবার একটি চালান আসছে, এমন গোপন খবর পেয়ে রাত সাড়ে ৪টার দিকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ইয়াবা চোরাকারবারিরা দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছোড়ে। একপর্যায়ে সবাই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ ও এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত