সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:২৩ এএম

সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় বাস ও লেগুনা সংর্ঘষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত