কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগ একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম এ আদেশ জারি করেন।
রবিবার উপজেলার রাসেল স্কয়ার মাঠ ও যারিফ আলী শিশু পার্কের সামনে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা ওই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করলে একইস্থানে ফেইসবুকে ইফতার মাহফিলের ডাক দেয় উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় রবিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত দাউদকান্দি রাসেল স্কয়ার মাঠ ও যারিফ আলী শিশু পার্কের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
